খবর লাইভ : মণিপুরে রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’র একটি সভা পুলিশি অনুমতি না পেয়ে ভেস্তে গিয়েছিল। অসমে সেই রাজ্যের পুলিশ ও বিজেপির সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে রাহুলের যাত্রার। অসম পেরিয়ে রাহুলের কর্মসূচি যখন বাংলার মাটি ছুঁয়ে ফেলেছে, তখন শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি না-পাওয়া নিয়ে বিজেপি শাসিত দুই রাজ্যের সরকারের সঙ্গে বাংলার তৃণমূল সরকারকেও এক বন্ধনীতে ফেললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
শুক্রবার শিলিগুড়ি থানার সামনে অধীর বলেন, ‘‘মণিপুরে রাহুলের যাত্রায় বাধা দেওয়া হয়েছিল। অসমে বার বার কী ভাবে ন্যায় যাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছে আপনারা দেখেছেন। শিলিগুড়িতেও দেখা যাচ্ছে পুলিশ সভা করার অনুমতি দিচ্ছে না। কেন এই রকম হচ্ছে আমি জানি না।’’ লোকসভায় কংগ্রেস দলনেতা আরও বলেন, ‘‘এর আগের বার যখন রাহুল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন তখন এত বাধার মুখে পড়তে হয়নি। কিছু ছোটখাটো ঘটনা ঘটেছিল, কিন্তু এই রকম পদে পদে বাধা তৈরি হয়নি। কিন্তু এ বার দেখা যাচ্ছে একের পর এক বাধা তৈরি হচ্ছে।’’
আরও পড়ুনঃ জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন! কটাক্ষের শিকার শিল্পা শেট্টি
বৃহস্পতিবার কোচবিহারের হাসিমারায় প্রবেশ করে রাহুলের যাত্রা। কিন্তু তার পরেই রাহুল দিল্লি ফিরে যান। আগামী ২৮ জানুয়ারি আবার তা শুরু হবে। ফালাকাটা থেকে গাড়িতে ‘ন্যায় যাত্রা’ বেরোবে। ময়নাগুড়ি হয়ে তা পৌঁছবে জলপাইগুড়ি শহরে। সেখানকার পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা করে রাহুল পৌঁছবেন কদমতলা চকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…