খবর লাইভ : হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। সোমবারই রামলালার মূর্তি স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। ইতিমধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় উপস্থিত হয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ধর্মপরীক্ষার নামে কোনও ফায়দা আদৌ গেরুয়া শিবির তুলতে পারে কী না তা নিয়ে শুরু হয়েছে কর চর্চা। তবে রাম নামে কোনও কমতি রাখতে চাইছে না বিজেপি ও আরএসএস হাইকম্যান্ড। তবে রামনামে ভর করে দেশবাসীর মনে দাগ কাটতে বদ্ধ পরিকর মোদি সরকার।
আরও পড়ুনঃ জেলে একের পর এক ‘আবদার’! শঙ্করকে সামলাতে হিমশিম অবস্থা
ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি যোগীর ডবল ইঞ্জিন সরকার রবিবার থেকেই অযোধ্যায় সরকারি অনুমতি ছাড়া কোনও গাড়ি প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভক্তদের জন্যও আপাতত অযোধ্যার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে কোনও ভক্তই আর রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় আসতে পারবেন না। বন্ধ করে দেওয়া হয়েছে অযোধ্যা ধাম স্টেশনও। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও রবি ও সোমবার বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সোমবারই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল-সহ বিশিষ্টরা। আসছেন মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতি। পাশাপাশি উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের।
তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেকারণে মোদি সরকারের তরফে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মন্দির চত্বরে বসানো হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার দায়িত্বে যেমন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি যেমন মোতায়েন থাকবে, তেমনই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, প্যারা কম্যান্ডো, উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারির জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর দলও উপস্থিত থাকবে। ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…