খবর লাইভ : ইডি হেফাজতের মেয়াদ শেষে প্রেসিডেন্সি জেলে যেতে না যেতেই একাধিক আবদার। আর যা সামাল দিতে রীতিমতো মাথা খারাপ হওয়ার অবস্থা রেশন বন্টন মামলায় ধৃত শঙ্কর আঢ্যের। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত প্রেসিডেন্সি জেলই ঠিকানা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। শনিবার আদালতের নির্দেশে জেলে যেতে না যেতেই জেল কর্তৃপক্ষর কাছে ফিরিস্তির লম্বা লিস্ট শোনালেন শঙ্কর। সেই তালিকায় যেমন ভালো ভালো খাবার আছে ঠিক তেমনই মল ত্যাগের জন্য জেল কর্তৃপক্ষর কাছে কমোড চেয়েছেন তিনি। যদিও তাঁর কোনও আবদারই নাকি কানেই তোলেনি জেল কর্তৃপক্ষ।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে শঙ্করকে। সেখানে আসার পর থেকেই চাহিদার শেষ নেই তাঁর। জেলের রুটি নাকি একেবারেই খেতে ভালো লাগছে না শঙ্করের। আর সেকারণেই বাড়িতে বানানো রুটি, তরকারি খাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি চেয়েছেন মাছ-মাংসও।
আরও পড়ুনঃ আফগানিস্তানে ভেঙে পড়ল ভারতীয় বিমান!
তবে এখানেই শেষ নয়, শঙ্করের তালিকায় রয়েছে কমোডও। কিন্তু জেল সূত্রে খবর, সব আবদারেই কার্যত মুখের উপর না বলে দেওয়া হচ্ছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তবে যেহেতু শঙ্কর হাইপ্রোফাইল বন্দি, সেকারণে বাড়তি নজরদারি রয়েছে শঙ্করের সেলে। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…