সীতার দেশে উৎসবের আমেজ , রামমন্দির উদ্বোধনের আগেই জনকপুরে শুরু পুজো!

খবর লাইভ : রামমন্দির উদ্বোধনের আগেই জমজমাট অযোধ্যা। রবিবার সকাল থেকেই অতিথি সমাগমে চূড়ান্ত ব্যস্ততা মন্দির নগরী জুড়ে। তবে পিছিয়ে নেই সিস্টার সিটিও। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের আগেভাগে উৎসবের আমেজ সীতার দেশ জনকপুরে। বিশেষভাবে প্রদীপ এবং রঙিন আলোয় সাজানো হয়েছে জানকী মন্দির। সেখানে রীতি মেনে আরতি যজ্ঞ, সকাল থেকেই চলছে সীতা- বন্দনা।

রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে খবর অযোধ্যায় যে শিশু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটি তৈরি হয়েছে নেপাল থেকে আসা কষ্টি পাথর দিয়ে। আগেই রামের শ্বশুরবাড়ির তরফে পাঠানো হয়েছে অলঙ্কার, জামাকাপড়, মিষ্টি ও বাসনপত্র। ১৮ জানুয়ারি যাবতীয় উপহার নিয়ে জনকপুর থেকে জানকী মন্দিরের প্রতিনিধিরা রওনা দেন। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ, বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় মহাযাত্রা শেষ হয়েছে। ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি রামমন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রতিনিধিরা। জনকপুরী মন্দিরের প্রধান মহান্ত, ছোটে মহান্ত ২২ জানুয়ারি অযোধ্যায় আমন্ত্রিত। জনকপুরধামের রামভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের জন্য। অযোধ্যার মতোই ফুল, আলো, রঙ্গোলিতে সেজে উঠছে জনকপুর ।

আজ সকাল থেকেই চলছে পুজো- আরতি। রাম মন্দিরের মতোই জানকী মন্দিরেও আগামিকাল ভোর থেকে চলবে অনুষ্ঠান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago