ফিরল শীতের আমেজ! রাজ্যে কতদিন জাঁকিয়ে ঠাণ্ডা?

খবর লাইভ : সত্যি হল পূর্বাভাস। ফের শীতের আমেজ ফিরল বাংলায়। ইতিমধ্যে রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। তবে শনিবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির সামান্য পারদ পতন হতে পারে। এদিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গে শনিবার আংশিক মেঘলা আকাশ। পাশাপাশি দাপট দেখাচ্ছে ঘনকুয়াশাও। পাশাপাশি আগামী দুদিন সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ ফের লাইনচ্যুত মালগাড়ি! চূড়ান্ত হয়রানি যাত্রীদের,

শনিবার দক্ষিণবঙ্গ, কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে এদিন সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও। আর তার জেরে ঠাণ্ডা হাওয়ার দাপট রয়েছে রাজ্যে। এছাড়া আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শৈত্যপ্রবাহ জারি রয়েছে।

এদিকে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় শনিবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ১৬.১ থেকে ১৪.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে পৌঁছয় ২২ ডিগ্রিতে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ এবং দিনে ৯৪ শতাংশ ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago