বাংলার শিল্পীর হাতের স্পর্শে সাজবে রাম মন্দিরের করিডড়!

খবর লাইভ : সবার উপরে মানুষ সত্য! শুধুমাত্র দেশ নয়, গোটা বিশ্বের কাছে আয়তন, জৌলুস থেকে শুরু করে মন্দিরের অভ্যন্তরের অসাধারণ শিল্পকর্ম সকলকে তাক লাগিয়ে দিতে চলেছে। মন্দিরের শিল্পকর্মের সঙ্গে প্রধান বিগ্রহ রামের মূর্তিও হতে চলেছে প্রাণোদ্দীপক।

এরই পাশাপাশি, বাংলার শিল্পীর হাতজশে সাজবে রাম মন্দিরের করিডোড়। রাম মন্দিরে প্রবেশ পথে দীর্ঘ এক কিলোমিটার রাস্তার দু’ধার সজ্জিত হবে এক বাঙালি শিল্পির হাতের যাদুতে। রামায়নের একশোটি খন্ড মূর্তি দিয়ে সাজাবেন নদিয়ার মৃৎশিল্পি রঞ্জিৎ মণ্ডল। তার জন্য ১ হাজার মূর্তি তৈরিতে দিন রাত এক করছেন তিনি।

কী বলছেন খোদ শিল্পী ?

১১ বছর টানা পরিশ্রম করে এখনও পর্যন্ত ৫৫৪টি মৃর্তি তৈরি করতে পেরেছেন। আরও ৪৪৬টি মূর্তি তৈরি করতে আরও তিন থেকে চার বছর লাগবে। তারপরেই একটু একটু করে সেজে উঠবে রাম মন্দিরের করিডোর।
বর্তমানে অসমের কাছার জেলার বাসীন্দা হলেও আদি বাড়ি নদিয়ার ঘুরনিতে। পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার এই জনপদ। সেখানেই কাকার কাছে হাতে খড়ি রঞ্জিতের। হাতে কলমে মূর্তি বানানোর প্রশিক্ষণ। কালচক্রে অসমে চলে যাতে হয়। সেখানেই সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত হন। নজরে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রয়াত অশোক সিঙ্ঘলের।
জানলে অবাক হবেন , রাম মন্দির মামলা নিয়ে যখন দেশজুড়ে চাপানউতোর তখন অযোধ্যায় ডাক পড়ে তাঁর। কি করতে হবে বুঝিয়ে দেন অশোক সিঙ্ঘল। নির্দেশ দেন, রাম মন্দিরের করিডোর সাজিয়ে তুলতে হবে। তাই কাজ শুরু করে দিতে হবে। সেইমতো মূর্তি নির্মাণের কাজে হাত দেন রঞ্জিৎ মণ্ডল।

আরও পড়ুনঃ ফের লাইনচ্যুত মালগাড়ি! চূড়ান্ত হয়রানি যাত্রীদের,
শিল্পী জানান, মুখরা ধামে দশরথের পুত্র প্রাপ্তি যজ্ঞের গল্প দিয়ে শুরু করেন মূর্তি নির্মাণের কাজ। সেখান থেকে মা কৌশল্যার কাছে লালন পালন। গুরুকুলে বশিষ্ঠ মুনির কাছে অস্ত্র শিক্ষা থেকে তারকা বধ। বনবাস থেকে রাম -যুদ্ধ। শেষে রাজ্যভিষেক। একে একে মৃর্তি বানিয়ে চলেছেন।তৈরি হচ্ছে খন্ডচিত্র। মূর্তি বানাতে ব্যবহার করছেন সিমেন্ট, স্টিলের জালি, বালি, রড ও কেমিক্যাল মেশান রঙ। ঝড় বৃষ্ঠিতে যাতে নষ্ট না হয় তারজন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানান রঞ্জিৎ মণ্ডল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago