আইনি জট কাটিয়ে মহকুমা হল ধূপগুড়ি

খবর লাইভ : মহকুমা হবে ধূপগুড়ি, কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সে প্রক্রিয়া বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল আইনি জট। অবশেষে আইনি জট কাটিয়ে মহকুমা অনুমোদন পেল ধূপগুড়ি। নবান্নের তরফে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হল বৃহস্পতিবার।

উপনির্বাচনের আগে নির্বাচনি প্রচারে গিয়ে ধূপগুড়ি মহকুমা হবে বলে কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা দেন, মহকুমা হবে ধূপগুড়ি। মন্ত্রিসভাতেও পাশ হয় ধূপগুড়ি মহকুমার প্রস্তাব। এরপর এই বিষয়টির আইনি প্রক্রিয়া চলছিল। চলতি সপ্তাহে রাজ্যের সর্বোচ্চস্তরে এ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির

তার কয়েকদিনের মধ্যেই মহকুমার অনুমোদন পেল ধূপগুড়ি। অনুমোদন পাওয়ার খবর মিলতেই ধূপগুড়িতে শুরু হয়েছে উৎসব। আবির খেলে, মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন ধূপগুড়ির বাসিন্দা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago