২১ ঘণ্টা ‘সার্চ অপারেশন’! প্রসন্নর অফিস থেকে কী নিয়ে গেলেন ইডি আধিকারিকরা

খবর লাইভ : নিয়োগ মামলার তদন্তে বৃহস্পতিবার সাতসকালে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শিক্ষক নিয়োগ মামলায় ‘মিডিলম্যান’ হিসাবে গ্রেফতার হন প্রসন্ন রায়। সদ্য জামিনে ছাড়াও পান তিনি। বৃহস্পতিবার তাঁরই একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি অফিসগুলিতে হানা দেন গোয়েন্দারা। তবে প্রসন্নর ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও, তদন্তকারীরা প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালান তাঁর নিউটাউনের অফিসে। ইডি সূত্রে খবর, প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তল্লাশি শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ আইনি জট কাটিয়ে মহকুমা হল ধূপগুড়ি

এদিকে বৃহস্পতিবার সন্ধে আটটা নাগাদ অফিসে আসেন প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সাত সকালে ইডি আধিকারিকরা নিউটাউনে অবস্থিত তাঁর অফিসে প্রথমে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। পাশাপাশি এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝা এর বাড়িতেও হাজির হন গোয়েন্দারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago