মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময় বদল! পরীক্ষার রুটিন অপরিবর্তিত

খবর লাইভ : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল! প্রায় ২ ঘন্টারও বেশি সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার।যদিও পরীক্ষার রুটিনে দিন অপরিবর্তিত থাকছে। তবে বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আজ বৃহস্পতিবার নবান্নে বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।যেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনের বৈঠকে মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১.৪৫ মিনিটের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে।পরীক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যে পৌঁছে যেতে হবে কেন্দ্রে।

আরও পড়ুনঃ মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির

আগের সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর সময় ছিল দুপুর ১২ টা এবং শেষ হওয়ার সময় ছিল দুপুর ৩ টে ১৫ মিনিটে। তবে এই সময়সূচিতেও বড় পরিবর্তন করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার অনেক আগেই শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।

সময় এগিয়ে নিয়ে আসার কারণ হিসাবে জানা গিয়েছে,শীতের দিনে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে। এক্ষেত্রে সমস্যা হতে পারে পরিক্ষার্থীদের। আর সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago