খবর লাইভ : লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় পর্ব ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে শুরুর আগেই ধাক্কা খেলেন রাহুল। মণিপুরে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। রাজ্যের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মণিপুরে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি রাহুলকে।
কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূত্রপাত হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি অশান্ত মণিপুরের পূর্ব ইম্ফল থেকে। যাত্রা শেষ হওয়ার কথা ছিল মুম্বই পর্যন্ত। তবে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণ দেখিয়ে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। উল্লেখ্য, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই ৬৫ দিনের যাত্রায় মোট ৬ হাজার ২০০ কিমি পথ পাড়ি দেবেন রাহুল গান্ধী। তাঁর যাত্রাপথে পড়বে ১৪ টি রাজ্য ও ৮৫ টি জেলা। জানা গিয়েছে, মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবে রাহুল ভারত ন্যায় যাত্রা। যদিও পরে আরও একটি রাজ্য অরুণাচলপ্রদেশ যোগ হয় এই তালিকায়। এবং আরও একদিন বাড়ানো হয় এই যাত্রার সময়সীমা। তবে এবার মণিপুরে পদযাত্রার অনুমতি না মেলা কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…