খবর লাইভ : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অনুষ্ঠান শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পরই এক পডকাস্টের মুখোমুখি হন এই বাঁ-হাতি ওপেনার।অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে বসে সেই পডকাস্টের সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, শীঘ্রই ২ হাজার পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
নিজের আত্মজীবনী নিয়ে ওয়ার্নার বলেন, ‘পাইপলাইনে একটি বই (আত্মজীবনী) আছে এবং আমি মনে করি, পড়ার জন্য এটি আকর্ষণীয় একটি বই হবে। আমার মনে হয় সেই বইটিতে এমন অনেক কিছু থাকবে, যা কিছু মানুষের চোখের ভ্রু-কে প্রসারিত করবে। আমাকে এখন কয়েকটি অধ্যায় সম্পাদনা করতে হবে; আরও কিছু আছে, যেগুলো নতুন যোগ করা হয়েছে। এটি ছিল ১ হাজার ৫০০ পৃষ্ঠার, এখন এটি সম্ভবত ২ হাজার পৃষ্ঠা হবে।’
আরও পড়ুনঃ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়া চলবে, জানাল ডিভিশন বেঞ্চ
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ওয়ার্নার জীবনে কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যার জন্য এত বড় আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি? মূলত, নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের নানা দিক নিয়েই এত বড় অটো-বায়োগ্রাফি লেখার সিদ্ধান্ত তার। অন্যান্য বিষয়াবলি তেমন গুরুত্ব পাবে না এই আত্মজীবনীতে।অস্ট্রেলিয়ার তারকা এই ওপেনার আরও বলেন, এখন তিনি সেই কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত বলবেন না। সে বিষয়ে বলতে গেলে বর্তমান মাঠের খেলার পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে। কারণ, এখনও তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে খেলছেন। যদিও ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। সেই সিদ্ধান্ত শুধুমাত্র ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরই নেবেন তিনি। তবে টি-২০ দলের হয়ে খেলবেন এই বাঁ-হাতি অজি ওপেনার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…