সুপ্রিম কোর্টের রায়ের পরেই পলাতক বিলকিস বানুর ১১ ধর্ষক

খবর লাইভ: সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গেই বেপাত্তা বিলকিস বানুর ১১ ধর্ষক। গুজরাটের দাহোদ জেলার রন্ধিকপুর ও সিংভাদ গ্রামে তাঁদের বাড়ি সোমবার থেকেই তালাবন্ধ। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মাথা কুটে মরলেও এলাকার কেউ জানাতে পারেননি, কোথায় তাঁরা গা ঢাকা দিয়েছেন। পাশাপাশি দুই গ্রামের প্রায় সবাই নির্বাক।অপরাধীদের আত্মীয়দের কেউ কেউ অবশ্য দোষারোপ করেছেন কংগ্রেসকে। এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিনিধিকে এক অপরাধীর আত্মীয়রা বলেছেন, গোটা ঘটনাটাই নাকি কংগ্রেসের রাজনৈতিক চক্রান্ত। তাঁদের দাবি, তাঁরা হিন্দু। ঈশ্বরে বিশ্বাসী। মূল্যবোধসম্পন্ন পরিবার। পরিবারের কেউ এমন ধরনের ঘৃণ্য আচরণ করতে পারেন না।কেউ আবার বলেছেন, তাঁরা কেউই বেআইনিভাবে কারাগার থেকে মুক্তি পাননি। এত বছর যাঁরা কারাভোগ করেছেন, তাঁদের ফের কারাগারে যেতে হলে যাবেন। আইন–আদালতই তা ঠিক করবেন।আইন–আদালত ওই ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। সর্বোচ্চ আদালত তাঁদের মুক্তিদানের পদ্ধতির বিরোধিতা করেছেন। সাড়া জাগানো এই মামলার এটা এক নতুন মোড়। দুই সপ্তাহের মধ্যে মুক্তিপ্রাপ্ত ১১ জনকে আত্মসমর্পণ করতে হবে। তার আগে যদিও সবাই নিখোঁজ।সবার নজর এখন মহারাষ্ট্র সরকারের ওপর। গুজরাটের মতো এই সরকারেরও শরিক বিজেপি। কী করবে রাজ্য সরকার? যাঁদের মুক্তি বিজেপি উদ্‌যাপন করেছিল, পারবে কি তারা ওই ১১ জনকে কোনোভাবে আশ্বস্ত করতে? প্রশ্নটি আলোচিত হচ্ছে।সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, অপরাধীরা শাস্তির মেয়াদ কমানোর আবেদন করতেই পারেন। কিন্তু সে জন্য তাঁদের ফের কারাগারে ফিরে যেতে হবে। কারণ, কারাগারের বাইরে জামিনে বা অন্যভাবে মুক্ত থাকা অবস্থায় সেই আবেদন জানানোর অধিকার তাঁদের নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago