শঙ্কর আঢ্যের সঙ্গে ওপার বাংলার প্রভাবশালী যোগে দুর্নীতির টাকা পাচার পদ্মাপারে, দাবি ইডির

খবর লাইভ : বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের সঙ্গে ওপার বাংলার প্রভাবশালীর যোগ রয়েছে বলে দাবি ইডির। তাদের অভিযোগ, কখনও সরাসরি কখনও ঘুরপথে বাংলাদেশে গিয়েছে বাংলার দুর্নীতির অর্থ।এমনকী,ইডির সন্দেহ, পদ্মাপারে এক বা একাধিক প্রভাবশালীর মাধ্যমে সেই সব অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা। ওই সূত্র ধরেই ধৃত শঙ্করকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।রেশন ‘দুর্নীতি’ মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর তাঁর বেশ কয়েক জন ঘনিষ্ঠের উপর নজরদারি করতে গিয়ে শঙ্কর এবং শাহজাহান শেখের হদিশ মেলে। শঙ্কর এখন ইডির হেফাজতে। সন্দেশখালির শাহজাহান এখনও ইডির ধরা ছোঁয়ার বাইরে।

ইডি মনে করছে, শঙ্কর বিভিন্ন ভুয়ো সংস্থা তৈরি করে মন্ত্রীর কোটি কোটি টাকা বিদেশি মুদ্রায় বদলে দুবাইয়ে পাঠিয়েছেন। শুধু দুবাইয়ে পাচার হওয়া টাকার অঙ্কটা প্রায় ২ হাজার কোটি। তবে অনেক সময় সরাসরি বিদেশি মুদ্রায় বদলে সরাসরি দুবাই যায়নি রেশন দুর্নীতির টাকা। ইডির একটি সূত্রের দাবি, বাংলাদেশ হয়ে ঘুরপথেও ওই সব অর্থ দুবাই গিয়েছে। তা ছাড়া অনেক সময় শঙ্করের মাধ্যমে সরাসরি বাংলাদেশে অর্থ ‘পাচার’ হয়েছে।

আরও পড়ুনঃ মণিপুর অশান্ত, পদযাত্রার অনুমতি পেলেন না রাহুল

কিন্তু ওপারে এই দুর্নীতির মূল হোতা কে? তারই খোঁজে রয়েছেন ইডি কর্তারা। আগেই ইডি দাবি করেছে, এ রাজ্যে দুর্নীতির টাকা দিয়ে প্রতিবেশী দেশে সাম্রাজ্য গড়েছেন সন্দেশখালির শাহজাহান। মন্ত্রীর টাকা তিনি নাকি সরাসরি বাংলাদেশের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করতেন। কিন্তু শঙ্করের যে বাংলাদেশ-যোগ, তার নেপথ্যে সীমান্ত লাগোয়া কোনও প্রভাবশালী বাংলাদেশি রয়েছেন বলে মনে করছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।বালুর বিরুদ্ধে ‘রেশন দুর্নীতি’র তদন্ত যত এগোচ্ছে ততই ফিরে ফিরে আসছে বাংলাদেশ-যোগের কথা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago