এশিয়ান কাপের পরেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাতে পারেন সুনীল ছেত্রী

খবর লাইভ : ইতিহাস গড়ার সামনে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।কারণ, তিনি ভারতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার কোনও মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।এর আগে ২০১১ এবং ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি আরও একবার এই টুর্নামেন্টে খেলতে চান। এবারের এএফসি এশিয়ান কাপের ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান।

৩৯ বছর বয়সেও সুনীল ছেত্রী আজও ভারতীয় ফুটবল দলে নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেন। আজও দেশের অন্যতম সেরা ফুটবলার তিনি। তবে এটাও ঠিক যে সুনীল ছেত্রী তাঁর বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন।
ওয়াকিবহালমহলের মত, এএফসি এশিয়ান কাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করতে পারেন সুনীল ছেত্রী। এই ব্যাপারে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন, যদি ভারতীয় ফুটবল দল ২০২৬ যোগ্যতা অর্জনকারীপর্বে অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই টুর্নামেন্টকেই তাঁর কেরিয়ারের শেষ বলে ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের রায়ের পরেই পলাতক বিলকিস বানুর ১১ ধর্ষক

সুনীল জানিয়েছেন, এই প্রথমবার আমাদের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। সেটা ভারতীয় ফুটবল দলের কাছে অবশ্যই একটা ইতিহাস হবে। আপাতত আমাকে ভারতীয় ফুটবল দলের খুবই দরকার।সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে তৃতীয় রাউন্ডে ওঠার আগে এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করা খুবই দরকার। আমরা সেরা তিনটে দল খেলছি। সিরিয়াকে সরিয়ে রাখলেও উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়াকে আমরা যথেষ্ট সমীহ করি।’বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে ফুটবল দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। কুয়েতের বিরুদ্ধে তারা ঐতিহাসিক জয়লাভ করে। কাতারের বিরুদ্ধে হেরে গেলেও, ভারতীয় ফুটবল দল তৃতীয় রাউন্ডে ওঠার যোগ্য দাবিদার। আগামী মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago