খবর লাইভ : মঙ্গলের দুপুরে মেঘ জমলো শাস্ত্রীয় সংগীতের আকাশে। গান প্রেমীদের চোখের জলে ভাসিয়ে চলে গেলেন শিল্পী রাশিদ খান। দীর্ঘ লড়াইয়ের অবসান হল আজ। মারণ রোগের যন্ত্রণার দোসর হয়েছিল মস্তিষ্কের রক্তক্ষরণ। গতবছরের শেষ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। আজ দুপুর ৩: ৪৫ মিনিটে শেষ হল শিল্পীর সংগীত যাত্রা।
চিকিৎসকরা জানান ইনট্রাসেরিব্রাল হেমারেজ নিয়ে গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ রশিদ খান। নিউরোসার্জিক্যাল টিম চিকিৎসা করছিল, প্রাথমিকভাবে তিনি চিকিৎসায় ছাড়াও দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হল না। ভোররাতে হঠাৎ করেই ব্লাড প্রেসার কমে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ দুপুরে সুরেলা পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী।
শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।’হাম দিল দে চুকে সনম’, ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘মাই নেম ইজ খান’ এর মতো বলিউড ছবিতে তাঁর গান প্রশংসা পেয়েছে। টলিউডেও ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা সিনেমাতেও তাঁর কন্ঠ মন জয় করেছে সবার। রশিদ খানের প্রয়াণে শোকের ছায়া সংগীত মহলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…