ফের বিতর্কিত মন্তব্য  প্রবীণ কুমারের, সব ভারতীয় ক্রিকেটারই মদ্যপান করেন!

খবর লাইভ : ফের বিতর্ক তৈরি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, সব ভারতীয় ক্রিকেটারই নাকি মদ খান! তবে কেউ স্বীকার করেন না। ভারতীয় ক্রিকেট দলে এক সময় নিয়মিত মুখ ছিলেন প্রবীণ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে প্রবীণ কুমার বলেন, “ভারতীয় দলে থাকার সময় সিনিয়রেরা খালি বলত, মদ খাস না, এটা করিস না, ওটা করিস না। সব সময় একই কথা বলত। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত বদনাম হয় আমার। বলা হয়, পিকে তো মদ্যপান করে। আসলে সবাই মদ খায়।”

আরও পড়ুনঃ অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

এরপরই প্রবীণকে জিজ্ঞাসা করা হয়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেটারেরা তাঁকে কোনও দিন এধরনের উপদেশ দিয়েছেন কি না। এরপরই সাবধানী হয়ে প্রবীণের জবাব, “আমি কারও নাম নিতে চাই না। ক্যামেরার সামনে কারও নাম বলব। কিন্তু প্রবীণের বদনাম কে করত সেটা সবাই জানে।”

২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন প্রবীণ। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবীণের ১১২টি উইকেট রয়েছে। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন প্রবীণ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago