অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

খবর লাইভ : ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। আজ ছিলো আনুষ্ঠানিকভাবে অর্জুন পুরস্কার হাতে নেওয়ার পালা। আজ অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানিত হন শামি। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শামি। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এবার টিম ইন্ডিয়ার তারকা পেসার শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন। শামি ছাড়াও এই পুরস্কার পেলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায়।

অর্জুন হাতে পেয়ে শামি বলেন, “দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য, এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান। এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল।”

বিশ্বকাপের শুরুতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না। তবে এর পর মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন শামি। এছাড়া লাল বল-সাদা বলের ক্রিকেটে দীর্ঘ বছর ধরে দেশকে সাফল্য এনে দিয়েছেন তারকা পেসার। বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে শামিকে বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্জুন পুরস্কার পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন শামি।

গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যাননি শামি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির চোট এখনও সারেনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago