Categories: Special NewsState

বাংলাদেশে ভোটদানের পর ভারতের প্রশংসায় শেখ হাসিনা

খবর লাইভ : হিংসার আবহেই আজ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল। সকাল আটটা থেকে শুরু হল ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিএনপি-সহ একাধিক বিরোধী দল সেই নির্বাচন বয়কট করায় বিরোধী আসনে কোন দল বসবে, তা নির্ধারণ করতেই এবারের ভোটগ্রহণ হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই পরিস্থিতিতে ভোটের দিন উত্তপ্ত হতে পারে পরিবেশ। যা আঁচ করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করে দেওয়া হল। নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেওয়া হয়েছে। যে আসনে প্রার্থী হলেন শিল্পমন্ত্রী নরুল মজিম মেহমুদ হুমায়ুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মন্ত্রীর ছেলে জোর করে ভোটকেন্দ্রে ঢুকে আসেন। পরপর নৌকায় (আওয়ামি লিগের প্রতীক) সিল মারেন। তার জেরে ভোট বাতিল করা হল।

আরও পড়ুনঃ বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেফতার,কেন জানেন?
বাংলাদেশের নির্বাচনের দিন ভারতের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভোটদানের পরে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ভাগ্যবান যে ভারত আমদের ভরসাযোগ্য বন্ধু। মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে আমার পুরো পরিবারকে হারিয়েছিলাম। ওরা আমাদের আশ্রয় দিয়েছিল।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago