ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের শুরু ‘রাজ্য সঙ্গীত’ দিয়ে!

খবর লাইভ : ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশের শুরুতে মানতে হল সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার, সমাবেশ শুরু হয় রাজ্য সঙ্গীত “বাংলার মাটি, বাংলার জল” গানটি দিয়ে। উদ্বোধনী সঙ্গীত হিসাবে চাকদার একটি সাংস্কৃতিক গোষ্ঠী যখন এই গানটি শুরু করে, তখন অনেকেই চমকে ওঠেন। কিন্তু এই গানটিই যে এখন প্রাসঙ্গিক সেটা মানতে বাধ্য হল বামেদের যুব সংগঠনও।

লক্ষ্য লোকসভা নির্বাচন। ৫০ দিনের ‘ইনসাফ যাত্রা’র পরে আজ ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশ শুরু হয়ে গেল। কর্মসূচির শুরুতেই চমক। রাজ্য সঙ্গীত দিয়ে সমাবেশেরে সূচনা হয়। সম্প্রতি এই রবীন্দ্রসঙ্গীতটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচিত করেছেন মুখ্যমন্ত্রী। ১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গান রচনা করেন রবি ঠাকুর। গানটির সেই ইতিহাসকে মর্যাদা দিয়েই তাকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটি যে বাম যুব সংগঠনও মানছে, তার প্রমাণ মিলল DYFI-এর কলকাতা জেলা সম্পাদক পৌলমী মজুমদারের কথায়। তিনি বলেন, “ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন। আজকের প্রেক্ষাপটে তা তাৎপর্যপূর্ণ। তাই সেই গান পরিবেশিত হল।“

রবীন্দ্রনাথের “বাংলার মাটি, বাংলার জল” গানটি একেবারে শুদ্ধ রূপেই রাজ্য সঙ্গীতের তকমা পেয়েছে। সম্প্রতি নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানোও হয়েছে। গণসঙ্গীতের বদলে অত্যন্ত প্রাসঙ্গিক সেই কারণেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু হল বাম যুবদের সমাবেশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago