শাহজাহানের উচিত রাত বারোটার মধ্যে ইডি দফতরে হাজিরা দেওয়া: বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

খবর লাইভ : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে একপ্রস্থ সমালোচনা শোনা গিয়েছিল সকালেই। সন্ধ্যায় আরও রণং দেহি হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে আদৌ কোনও আইন শৃঙ্খলা আছে? প্রশ্ন তুললেন তিনি। এমনকি, তদন্ত আটকানোর জন্য কোনও ‘গ্রুপ’ কাজ করছে কিনা, সে ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি।

সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আদৌ আছে বলে মনে হয়। গত কয়েকদিনে খবরের কাগজে আদালতের যে রিপোর্টগুলো দেখা যাচ্ছে, সেগুলি দেখলেই বোঝা যায়।’ বিচারপতি আরও জানান, ওখানে যাঁরা হামলা চালিয়েছিল, তাঁরা অর্গানাইজড ওয়েতে এই হামলা চালিয়েছিল। কাঁরা এই হামলা চালিয়েছিল সেই ব্যাপারে খতিয়ে দেখা উচিত বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ অতীতের আকবর আলি খন্দকারকে স্মরণ করাচ্ছেন সাকিম
বিচারপতি বলেন, ‘আমি মনে করি, যাকে ইডি ধরতে গিয়েছিল তাঁর উচিত আজকে রাত বারোটার মধ্যে ইডি দফতরে হাজিরা দেওয়া।’ এমনকি, দুর্নীতির তদন্ত নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, কোনও দুর্নীতির আবেদন হাইকোর্টে করা হলেই সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তিনি বলেন ‘সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সকল অথরিটির আছে। কিন্তু, আমি জানতে চাই, কেন সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। এত টাকা খরচ করে কেন সুপ্রিম কোর্টে যাওয়া হয় তদন্তটাকে আটকানোর জন্য।’
চাকরি প্রার্থীদের উদ্দেশে এদিন বিচারপতি জানান, যাঁরা রাস্তায় বসে আছেন, তাঁদের আমি আগেও বলেছি তাঁরা আদালতে আসুন। অনেকেই আদালতে হাজির হয়ে চাকরি নিয়ে গিয়েছেন। তাঁরা যদি মনে করেন, তাঁদের অধিকার এবং যোগ্যতা আছে চাকরিটি পাওয়ার, তাহলে আদালতের দ্বারস্থ হতে পারেন। এর জন্য রাস্তায় বসে থাকার কোনও বিষয় নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago