অতীতের আকবর আলি খন্দকারকে স্মরণ করাচ্ছেন সাকিম

খবর লাইভ : হুগলির প্রাণপুরুষ তথা জননেতা হিসেবে একবাক্যে সকলেই প্রয়াত আকবর আলি খন্দকারকেই চেনেন। খানাকুলের বাসিন্দা আকবর আলি খন্দকার নিজের উপার্জনের সিংহভাগই সাধারণ মানুষকে বিলিয়ে দিতেন। সকল ধর্মের মানুষের কাছে তিনি আজও পূজিত হয়ে থাকেন। তৃণমূলের কাছেও আকবরের নামটি বিশেষভাবে তাৎপর্যের। দান ধ্যানের ক্ষেত্রে আকবর যেমন সাধারণ মানুষকে দেখতেন তেমনই সাধারণ মানুষের চোখেও নয়নের মণি হয়ে উঠেছিলেন তৃণমূলের প্রাক্তন এই সংসদ। তাই তো ১৯৯৮-৯৯ সালে যখন বামেদের রাজত্ব মধ্যগগনে তখনও শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে ছিলেন আকবর।

সেই আকবর আলি খন্দকারেরই যেন সুযোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন খানাকুলেরই বাসিন্দা শেখ সাকিম।

আরও পড়ুনঃ মানব পাচার মামলায় গাইঘাটায় খাদ্য সরবরাহ অফিসে তল্লাশিতে এনআইএ
কেন সাকিম সম্পর্কে এই কথা বলা হচ্ছে? কারণ সাকিমও দান ধ্যানের মাধ্যমেই সাধারণ মানুষের মন জয় করেছেন। ২০১৯ লোকসভা ভোটের পর থেকেই আরামবাগ লোকসভার চারটি বিধানসভা কেন্দ্র আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুরশুড়া কেন্দ্রে তৃণমূলের দাপট কমতে থাকে। অন্যদিকে এই চারটি কেন্দ্রে সংগঠন ক্রমশ বাড়তে থাকে বিজেপির। ২০২১ বিধানসভা নির্বাচনে এই চারটি আসনেই বিজেপির কাছে হারতে হয় তৃণমূলকে। তবে সাকিমের জন্য ফের এই চারটি আসনে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। সাধারণ মানুষ ফের তৃণমূলের প্রতি আস্থা রাখা শুরু করেছে। সাকিমের জন্যই মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখা শুরু করেছেন বলে এলাকাবাসীদের দাবি। সাকিম তাঁর রোজগারের ৯০ শতাংশই দান ধ্যানে খরচ করেন। খানাকুল, পুরশুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে সাকিম যেন পুরনো দিনের আকবর আলি খন্দকার।
সাধারণ মানুষকে সাকিমের দান ধ্যানের বিষয়টি তৃণমূলের উচ্চ নেতৃত্বের কানেও পৌঁছেছে। সাকিম অবশ্য আকবর আলি খন্দকারের সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ। তিনি বলেন, ‘প্রয়াত আকবর আলি খন্দকার আমাদের সকলের গুরু। দয়াকরে তাঁর সঙ্গে আমার কোনও তুলনা করবেন না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago