আমতায় দামোদর থেকে রাতের অন্ধকারে উৎসবের মেজাজে তোলা হচ্ছে বালি

খবর লাইভ : কয়লার পাশাপাশি বালির মতো প্রাকৃতিক সম্পদ পাচার রুখতে কড়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই। কিন্তু তারপর থেকেও বন্ধ হয়নি নদী থেকে বেআইনি বালি তোলার কাজ। হাওড়ার আমতা থানার মান্দারিয়া মোড়ের কাছে দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার কাজ রমরমিয়ে চলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডাম্পারে লোড করে সেই বালি চলে যাচ্ছে হাওড়ার বিভিন্ন জায়গায়। মোটা টাকার বিনিময়ে সেই বালি বিক্রি করছে বালি মাফিয়ারা। রাতের অন্ধকারে বালি তোলা হলেও থানার কাছে অবশ্য সেই খবর নেই। রাহাবুল নামে এক মাফিয়া এই বেআইনি কাজ করছে বলে জানা গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এলাকার লোকজন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। এখন দেখার পুলিশ কী পদক্ষেপ নেয়?

আরও পড়ুনঃ টোকিওর বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় বিমানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫

আমতার বেতাই, মান্দারিয়া মোড় এলাকায় দীর্ঘদিন ধরেই বালি মাফিয়ারা সক্রিয়। মান্দারিয়া মোড়ের কাছে রাহাবুল নামে এক বালি মাফিয়া দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে দামোদর থেকে বালি তুলছে রাতের অন্ধকারে। আশপাশের লোকজন বিষয়টি বারবার প্রশাসনের কাছে জানালেও কোনও সুরাহা হয়নি। উল্টে বালি মাফিয়াদের রোষের মুখে পড়তে হয়েছে। পুলিশের একাংশও এই বালি মাফিয়াদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে বলে দাবি এলাকাবাসীদের। যার ফলে রাহাবুলের মতো দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয় থাকায় এলাকার লোকজন তাই বাধ্য হয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। আমতা থানার ওসি অজয় সিং অবশ্য আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখার। এখন দেখার বিষয় পুলিশ আদৌ এই বেআইনি বালি তোলার কাজ বন্ধ করতে পারে কিনা!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago