টোকিওর বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় বিমানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫

খবর লাইভ : টোকিওর হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। রানওয়েতে জাপান এয়ারলাইনের একটি বিমান অবতরণের সময়ই আগুন লেগে যায়। অন্য একটি বিমানে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায়। সেই আগুন ছড়ায় রানওয়েতেও। ৪০০জন যাত্রী নিয়ে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। একাধিক ফায়ার টেন্ডার আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যাত্রীদের নিরাপদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমানবন্দরটি বন্ধে করে দেওয়া হয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে বাকি ৫ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। জাপানের বেশ কয়েকটি উপকূলে সুনামি আছড়ে পড়েছে। ভূমিকম্পের জেরে ফুঁসে উঠেছে সমুদ্র। মৃত্যু হয়েছে ৩০ জনের। এরই মধ্যে টোকিও হানেদা বিমানবন্দরে আগুনের ঘটনা। এই দুর্ঘটনায় আরও বিপাকে পড়েছে সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago