খবর লাইভ : ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। তবে ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং আসার পর থেকেই প্রতিবাদ চলছে কুস্তিগীরদের মধ্যে। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা জানান। তেমনই বজরং পুনিয়া ফিরিয়ে দেন পদ্মশ্রী। আর এবার এই তালিকায় যুক্ত হলেন বিনেশ ফোগাট।
এদিন বিনেশ জানান, তিনি নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে তিনি লিখেছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এতদিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…