প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে ভারত, বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ম্যাচ

খবর লাইভ : অবশেষে জল্পনাই সত্যি হলো। বৃষ্টি ভিলেন এসে উপস্থিত। যার ফলে নির্ধারিত সময়ের আগেই সেঞ্চুরিয়নে শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ২০৮ রান।ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং মহম্মদ সিরাজ। কে এল রাহুল ৭০ রানে অপরাজিত।

ম‍্যাচে এদিন ভিজে আউটফিল্ডের জন্য প্রথম দিনে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট দেরিতে। ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ২০৮ রান। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ৫ রান করেন আউট হন রোহিত শর্মা। ২ রান করেন শুভমন গিল। ১৭ রান করেন যশস্বী জসওয়াল। এরপর ভারতের স্কোর সংখ‍্যা বাড়ান বিরাট কোহলি-শ্রেয়স আইয়র। কোহলি করেন ৩৮ রান। আর এই রান করতেই কোচ রাহুল দ্রাবিড়ের নজির ছাপিয়ে গিয়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে রানের তালিকায় এত দিন চার নম্বরে ছিলেন বিরাট। ১৪টি টেস্টে ১২৩৬ রান ছিল তাঁর। দ্রাবিড়ের রান ছিল ১২৫২। অর্থাৎ, দ্রাবিড়কে ছাপিয়ে যেতে ১৬ রান দরকার ছিল ভারতের প্রাক্তন অধিনায়কের। বিরাট করেছেন ৩৮ রান। এখন সে দেশে ১৫টি টেস্টে ১২৭৪ রান বিরাটের। এদিকে ৩১ রান করেন শ্রেয়স আইয়র। ২৪ রান করেন শার্দুল ঠাকুর। প্রোটিয়াদের হয়ে পাঁচ উইকেট নেন কাগিসো রাবাডা। দুটি উইকেট নেন বারগার। একটি উইকেট নেন জনসেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago