রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত নীতীশ সরকারের

খবর লাইভ : ভাবতে পারেন একটা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা চলে চুক্তিতে। হ্যাঁ, বিহারের শিক্ষা ব্যবস্থার ছবিটা এমনই। এবার সেই পরিস্থিতি বদল করা চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ৫ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ। তার মধ্যে অন্যতম হল রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত।মোট ২৯টি কর্মসূচিতে সবুজ সংকেত দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও। ইতিমধ্যেই রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে সরকার। তবে এর মধ্যে শর্ত রয়েছে। স্থায়ী হতে গেলে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি পরীক্ষায় পাশ করতে হবে। ওই পরীক্ষাটি নেবে বিহার স্কুল একজামিনেশন বোর্ড। তবে যারা ইতিমধ্য়েই বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিচার্স রিক্রুটমেন্ট একজামিনেশন পাশ করেছেন তাদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজ্যের ১.২০ লাখ শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে বিহার সরকার। সেদিনই পাটনার গান্ধী ময়দানে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২৫ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে তার মধ্যে ৭০ হাজার ৫৪৫ জন প্রাথমিক শিক্ষক ও ২৬ হাজার ৮৯ জন সেকেন্ডারি ও ২৩ হাজার ৭০২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষক। মোট শিক্ষকদের ৪৮ শতাংশ মহিলা।

ওই দিন নীতীশ কুমার ঘোষণা করেন, রাজ্যে মোট ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। আগামী ১৮ মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার ১০ লাখ চাকরি দেওয়ার পাশাপাশি আরও দশ লাখ চাকরির সুযোগ তৈরির কথা বলেছিল। সেই প্রতিশ্রুতি আগামী দেড় বছরে করবে সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago