কোভিডের রিপোর্ট পজিটিভ এলে কী পদক্ষেপ? রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

খবর লাইভ : একেবারে শেষের পথে বছর। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। এমন সময়েই ভয় ধরাচ্ছে কোভিড। যার জেরে বড়দিনের আগে ফের ফিরছে আতঙ্ক। এবার উদ্বেগের কারণ করোনার জেএন.১ ভ্যারিয়েন্ট। অতি দ্রুত এই ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। আর কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে পজিটিভ কোভিড স্যাম্পেল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হল। শুক্রবারই রাজ্য সরকারগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

উল্লেখ্য, গত সপ্তাহেই কেন্দ্রের তরফে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করা হয়। তবে এখনও অবধি সংক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছয়নি। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট হওয়ায় জেএন.১ ভ্যারিয়েন্টও অতি সংক্রামক, তাই আগামী কয়েক সপ্তাহে সংক্রমণের ব্যাপক বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনও তুলনামূলকভাবে অনেক কম।

আরও পড়ুনঃ নয়া দায়িত্ব, বিজেপি যুব মোর্চার ইনচার্জ হলেন বিধায়ক-অভিনেতা হিরণ!

পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গা-ছাড়া মনোভাব দেখাতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই কারণে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হল যে কোনও রোগীর কোভিড রিপোর্ট পজেটিভ এলে, তার সোয়াব নমুনা অবশ্যই সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে।
চিকিৎসকরা জানান, আরটি-পিসিআর পরীক্ষায় করোনার রিপোর্ট পজেটিভ এলে তা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। এই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই ভাইরাসের মিউটেশন বা অভিযোজন সম্পর্কে জানা যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago