খবর লাইভ : ২০২৩ একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান হার্দিক। এমনকি পরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেই তিনি। আর এখন সূত্রের খবর, হার্দিকের যা চোটের অবস্থা তাতে ২০২৪ আইপিএল-এ ও খেলতে পারবেন না তিনি। আর এক্ষেত্রে জোর ধাক্কা খাবে মুম্বই ইন্ডিয়ান্স।
হার্দিকের চোট নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হার্দিকে গোড়ালির চোট থেকে সেরে ওঠার সম্ভাবনা খুব কম। তাই হার্দিক শুধু আফগানিস্তান সিরিজই মিস করবেন না, আইপিএল ২০২৪ মরশুমের বাইরে থাকতে পারেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এখন পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোনও আপডেট নেই এবং আইপিএল শেষ হওয়ার আগে তাঁর উপলব্ধ থাকা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।”এই কথাতেই পরিষ্কার যে তেমন হলে হার্দিককে আইপিএল ২০২৪-এ নাও পাওয়া যেতে পারে।
আসন্ন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন হার্দিক। আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বই। নিলামের আগে গুজরাত টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বইয়ে যোগ দিয়েছেন। আর যোগ দেওয়ার পরই রোহিত শর্মাকে সরিয়ে নতুন মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…