খবর লাইভ : বাংলার থেকে জম্মু কাশ্মীর অনেক বেশি নিরাপদ! কলকাতায় এসে এমনই দাবি করলেন জম্মু- কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা৷ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের এই দাবিকে কেন্দ্র করে স্বভাবতই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে৷
গতকাল কলকাতায় একটি বণিক সভার অনুষ্ঠানে এসে মনোজ সিনহা মন্তব্য করেন, “আমি দাবি করে বলতে পারি, বাংলার চেয়ে কাশ্মীর অনেক বেশি সুরক্ষিত।” রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা জওয়ানের মৃত্যুর ঘটনার একদিন পর কলকাতায় এসে কীসের ভিত্তিতে তিনি এই মন্তব্য করলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল ৷
শুক্রবার বিকেলে কলকাতায় বণিক সভার অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের পর্যটন এবং বিনিয়োগের বিষয়ে কথা বলতে গিয়েই নিরাপত্তার বিষয়টি টেনে আনেন মনোজ সিনহা৷ একাধিকবার তিনি বলেন, বাংলার তুলনায় জম্মু কাশ্মীরের পরিবেশ অনেক ভাল৷
আরও পড়ুনঃ সিবিআইয়ের পর এবার চাকরি মামলায় তেজস্বীকে ইডির তলব
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানেই নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা৷ তার পরেও মনোজ সিনহার এই ধরনের মন্তব্যর মধ্যে রাজনীতির ছায়া দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই রাজ্য বা বিভিন্ন রাজ্য থেকে দক্ষ শ্রমিকরা কেন রুজির টানে কাশ্মীরে চলে যাচ্ছেন, মনোজ সিনহার কাছে তা জানতে চান বণিকসভার এক সদস্য৷ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, জম্মু ও কাশ্মীর পশ্চিমবঙ্গের চেয়ে বেশি নিরাপদ জায়গা। আমি আপনাকে বলতে পারি, জম্মু কাশ্মীরের মানুষ পশ্চিমবঙ্গের চেয়ে বেশি সুরক্ষিত বোধ করেন। আমি আপনাকে দাবি করে বলতে পারি যে, আপনি পশ্চিমবঙ্গের তুলনায় জম্মু কাশ্মীরে একটি ভাল পরিবেশ পাবেন। আমি এখানে কোনও রাজনৈতিক বিবৃতি দিচ্ছি না। বাংলায় পরিস্থিতি এখন কেমন, তা ভাল ভাবে জানা আছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…