বছর শেষে গুরুতর অসুস্থ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান

খবর লাইভ : বছর শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান৷ সূত্রের খবর, বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী৷ রশিদ খানের অবস্থাও সঙ্কটজনক৷

সূত্রের খবর, গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রশিদ খান৷ চিকিৎসাতে বেশ সাড়াও দিচ্ছিলেন৷ এর মধ্যে আচমকাই স্টোকে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ তারপরই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়৷ হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিল্পী রশিদ খানকে৷

আরও পড়ুনঃ হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, আইপিএল খেলা অনিশ্চিত 

জানা গিয়েছে, রশিদ খানের শারীরিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক৷ আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় অবস্থা শোচনীয়৷ তার উপর দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি৷ বর্তমানে আইটিইউ-তে ভর্তি রয়েছেন রশিদ খান৷
এই মুহূর্তে স্নায়ু বিভাগের চিকিৎসকেরা তাঁকে দেখছেন৷ এছাড়াও মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের গোটা টিম তাঁকে দেখাশোনা করছে৷ শিল্পী রশিদ খানের শারীরিক জটিলতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago