খবর লাইভ : স্ত্রীর বিরুদ্ধে বয়ান লেখানোর জন্য চাপ দিচ্ছে সিআইডি! এমনই গুরুতর অভিযোগ তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে বিচারপতি সিনহার এজলাসে।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন প্রতাপবাবু। তাঁর অভিযোগ, যে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল, তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিনহার বিষয়ে নানা তথ্য জানার চেষ্টা করেছে সিআইডি। প্রতাপবাবু যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন, তার জন্যও তাঁকে কুকথা বলা হয়েছে। পাশাপাশি, মানসিকভাবে হেনস্তাও করা হয়েছে বলে অভিযোগ আইনজীবীর। তাঁর আরও অভিযোগ, তাঁকে টাকা, বাড়ি, গাড়ির টোপ দিয়েছে সিআইডি। এ পর্যন্ত দু’দফায় প্রতাপবাবুকে তলব করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিন ন’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের নামে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেই তাঁর অভিযোগ।
আরও পড়ুনঃ বায়রনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলছে
যদিও সিআইডির এক কর্তার দাবি, তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তে কেউ যেন বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা না করেন। এই কর্তা বলেন, ‘আমরা সেই চেষ্টাই করছি। তদন্তে অসহযোগিতা করছেন ওই আইনজীবী। প্রশ্নাবলি তৈরি করে যে পদ্ধতি মেনে তদন্ত করা উচিত, তেমনটাই করা হচ্ছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…