খবর লাইভ : ঝাড়খণ্ডের ক্রিকেটার কুমার কুশাগ্রকে নিলামে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। তার মধ্যে নাকি মহেন্দ্র সিংহ ধোনির ছায়া দেখতে পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কুশাগ্রকে তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে, নিলামে ১০ কোটি টাকা খরচ করতেও রাজি ছিলেন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’। কুশাগ্রের বাবা শশীকান্ত বলেন, ইডেন গার্ডেন্সে ট্রায়ালে গিয়েছিল কুশাগ্র। ওর ছক্কা মারার দক্ষতা মুগ্ধ করেছিল সৌরভকে।তিনি বলেছিলেন, কুশাগ্রের মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন। নিলামে কুশাগ্রকে কিনতে ১০ কোটি টাকা লাগলেও দিল্লি সেটা দেবে বলে কথা দিয়েছিলেন সৌরভ। সেই কথা তিনি রেখেছেন।
এবার নিলামে উইকেটরক্ষক-ব্যাটার কুশাগ্রকে নিতে দিল্লির সঙ্গে আগ্রহ দেখিয়েছিল গুজরাত টাইটান্সও। যদিও শেষ পর্যন্ত গুজরাত রণে ভঙ্গ দেয়। ফলে দিল্লিই শেষ হাসি হাসে। কুশাগ্র দিল্লি দলে নিতে পেরে রীত্মতো খুশি দেখিয়েছে সৌরভকে। অবশ্য তার বাবা ভাবতেই পারেননি, ছেলের এত দাম উঠতে পারে। তিনি বলেছেন, আমি ভেবেছিলাম ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকাতেই কুশাগ্রকে দিল্লি পেয়ে যাবে। কিন্তু তার পরে যা হল তা ভাবতেই পারছি না। দাম বাড়তেই থাকল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে দিল্লিই ওকে কিনবে। সৌরভ আমাকে কথা দিয়েছিলেন। উনি কথা রেখেছেন।
আরও পড়ুনঃ ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করল ‘ইন্ডিয়া’
প্রসঙ্গত, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ছিলেন কুশাগ্র।কিন্তু মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। ২০২১-২২ মরসুমে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৬৬ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মাত্র ১৭ বছর বয়সে এই কীর্তি করে জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙেছিলেন কুশাগ্র। সেই ব্যাটারই এ বার গেলেন দিল্লিতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…