কর ফাঁকির অভিযোগ! সাতসকালে বায়রনের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির, চলছে জোর তল্লাশি

খবর লাইভ: বুধবার সাত সকালে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা আয়কর দফতরের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তবে এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের নামে বলে সূত্রের খবর। কিন্তু বায়রন এই বাড়িতেই থাকেন বলে জানা গিয়েছে। মূলত, বায়রনের বাবার বড় বিড়ির ব্যবসা রয়েছে। এমনকী তাঁদের বাড়িতেও রয়েছে বিড়ির কারখানা। জানা গিয়েছে, আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার বায়রনের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। তবে শুধু বায়রনের বাড়িই নয়, এদিন মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকাতেও আয়কর হানা চলছে।

বায়রনের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন। সেকারণেই তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। ২ মার্চ উপনির্বাচনের ফল প্রকাশিত হলে সহজ জয় পান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। এদিন সামশেরগঞ্জের পাশাপাশি তাঁর সাগরদিঘির বাড়িতেও পৌঁছে যান গোয়েন্দারা। এমনকী, বিধায়কের বিড়ির ফ্যাক্টারি, চা কোম্পানি, হাসপাতাল ও ও ডাকবাংলার বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago