খবর লাইভ : ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, হাজার-হাজার শঙ্খের ধ্বনি, সাধুসন্তের সমাবেশ। ব্রিগেডের এই আনন্দ আয়োজনের অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারও চলছে জোরকদমে। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, শেষ মুহূর্তে নরেন্দ্র মোদির সফর বাতিল হয়েছে। মঙ্গলবার বিজেপির তরফে তাঁর না আসার কথা জানানো হয়েছে। তবে আয়োজকরা অবশ্য জানিয়েছেন, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানেন না তাঁরা। প্রধানমন্ত্রী আসবেন জেনেই প্রচার চলছিল। তবে উনি না এলেও কর্মসূচিতে কোনও বদল ঘটবে না।
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে চাঙ্গা করতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। ব্রিগেডের অনুষ্ঠান সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। মোদির গীতাপাঠ করতে পাঁচ কোটি টাকা খরচও করছে গেরুয়া শিবির। লোক জোগাড় করতে ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে আবেদনও জানানো হয়েছে। কিন্তু শেষ মহূর্তে এসে বাতিল হয়ে গেল প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর। কিন্তু এভাবে মোদীর আসা বাতিল হয়ে যাওয়ায় এখন একটাই চিন্তা ঘুরছে আয়োজকদের মাথায়। লাখ লাখ মানুষের গীতাপাঠ করার কথা ছিল ব্রিগেডে। কিন্তু প্রধানমন্ত্রী না এলে আদৌ কি এত ভিড় হবে?
আরও পড়ুনঃ মহুয়ার সরকারি বাংলো ছাড়ার মামলায় এখনই হস্তক্ষেপ করতে নারাজ দিল্লি হাই কোর্ট
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আসার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট নিয়মে মঞ্চ বাঁধার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েক লাখের বেশি মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। সেক্ষেত্রে ট্রাফিক সহ নিরাপত্তা বিষয়ক একাধিক পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছিল পুলিশের তরফে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…