খবর লাইভ : শুক্রবার পর্যন্ত সংসদের চলতি অধিবেশন চলার কথা। অধিবেশনের শেষ দিন অর্থাৎ ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করল ‘ইন্ডিয়া’। মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে পর সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
‘ইন্ডিয়া’র বৈঠকে সংসদ থেকে ১৪১ জন সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনাকে নিন্দা করা হয়েছে। এমনটা জানিয়েছেন খড়্গে। পাশাপাশি, এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলেও আখ্যা দেন তিনি। মঙ্গলবার জোটের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গণতন্ত্রকে বাঁচাতে হলে সকলকে একসঙ্গে লড়তে হবে। আমরা লড়াইয়ের জন্য তৈরি।
তিনি আরও বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কক্ষে এসে সংসদ হানার বিষয়ে মুখ খুলুন। কিন্তু সেটা তাঁরা মানতে রাজি নন। মোদীজি নিজের কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। কিন্তু লোকসভা বা রাজ্যসভায় আসার সময় পাচ্ছেন না।”
আরও পড়ুনঃ ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী
সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবার লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। গত সোমবার সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সাংসদকে। চলতি অধিবেশনের মতো আর কোনও অধিবেশনে কখনও এত জন সাংসদকে একসঙ্গে সাসপেন্ড করা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…