ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ খাড়গে, প্রস্তাবে সায় মমতার

খবর লাইভ : আসন সমঝোতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুখ, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে একাধিক তাৎপর্যপূর্ণ আলোচনা। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রস্তাব করেন। তাঁকে সমর্থন জানান অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যরা।এদিনের বৈঠকে মোট ২৮টি বিরোধী দলের রাজনৈতিক নেতারা অংশ নেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে মত দিয়েছেন প্রায় সকলেই। তবে কি মোদী বিরোধী জোটের মুখ খাড়গেই? সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস সভাপতি বলেন, ‘আমাদের লক্ষ্য জেতা। আমাদের চিন্তা কেবলমাত্র সেটা নিয়েই। আগে আমরা জেতার চেষ্টা করব। প্রথমে সবাইকে জিতে আসতে হবে। হাতে সাংসদ না থাকলে প্রধানমন্ত্রী হবে কীকরে।’

আরও পড়ুনঃ কালীঘাটের  কাকুর এসএসকেএমের রিপোর্টে কারচুপির অভিযোগ ইডির, রিপোর্ট চাইল হাই কোর্ট

মল্লিকার্জুন খাড়গে এদিন আরও বলেন, ‘সবাই একজোট হয়ে লড়াই করব। গোটা দেশে আট থেকে ১০টি বড় সভা করা হবে। আসন ভাগাভাগি করা হবে। কোনও সমস্য়া থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।’

সংসদ থেকে বেনজিরভাবে এতজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়। এই ইস্যু প্রসঙ্গে সর্বসম্মতিক্রমে একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘এই প্রথম নজিরবিহীন ভাবে ১৫১ জন সদস্যকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এটা অন্যায়। মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতেই আমরা একজোট হয়েছি। আগামী ২২ ডিসেম্বর আমরা একজোট হয়ে এই ইস্যু নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব গোটা দেশে।’
প্রধানমন্ত্রী মুখ প্রসঙ্গে কংগ্রেস নেতা পিসি থমাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ একজন দলিত হোক। কিন্তু, তেমন কোনও আলোচনা হয়নি।’আসন সমঝোতা প্রসঙ্গে RJD সাংসদ মনোজ ঝাঁ বলেন, ‘আসন সমঝোতা, ভোটারদের কাছে পৌঁছনোর মতো কর্মসূচিগুলি আগামী ২০ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, ‘আসন সমঝোতা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। সেটিই এখন একমাত্র লক্ষ্য।’সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি।কংগ্রেস সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, ‘আমরা সকলেই আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ২৬-২৮টি দল রয়েছে এই জোটে। ফলে একটু তো এদিক-ওদিক মতভেদ হবেই। তবে খুব দ্রুত আসন সমঝোতা চূড়ান্ত হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago