খবর লাইভ : সংসদে হামলা কাণ্ডে এবার ষষ্ঠ অভিযুক্তকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ শনিবারই রাজস্থানের বাসিন্দা মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গোটা চক্রান্তের সঙ্গে মহেশও যুক্ত ছিল৷
মহেশ রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা৷ গত ১৩ ডিসেম্বর ঘটনার দিন বাকি পাঁচজনের সঙ্গে মহেশও দিল্লিতে এসেছিল৷ ওই দিনই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ দেয় দু জন৷ সংসদের বাইরেও স্লোগান দেওয়ার সময় এক মহিলা সহ আরও দু জনকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে অভিষেক, আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে মহেশের ডেরাতেই গা ঢাকা দিয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা৷ ললিতের সঙ্গে মিলে মহেশও ঘটনার পর প্রথম ধৃত চার জন অভিযুক্তের মোবাইল ফোনগুলি নষ্ট করেছিল বলেও জানা গিয়েছে৷
ঘটনার দিন সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার নীলম দেবীর সঙ্গেও যোগ ছিল মহেশের৷ গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত এবং মহেশ৷ সরকারি ভাবে ললিতকে শুক্রবার গ্রেফতার করা হয়৷ মহেশের এক সম্পর্কিত ভাই কৈলাসকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…