খবর লাইভ : ২০২৪ সালের আইপিএল শুরুর আগে থেকে একেরপর এক চমক দিয়ে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে গুজরাট টাইটান্স থেকে সোয়্যাপ ডিলে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া। আর এবার আরও বড় চমক দিল তারা। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করল মুম্বই। অর্থাৎ, ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বদলে এবার নতুন নেতা বেছে নেওয়া হল।
হার্দিক পান্ডিয়াকে গত মেগা নিলামের আগে ছেড়ে দিয়েছিল মুম্বই। এই দলের হয়েই IPL-এ অভিষেক করেছিলেন হার্দিক। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি মুম্বইতে খেলেছেন। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ায় চমকে গিয়েছিলেন অনেকেই। হার্দিক এরপর যোগ দেন গুজরাট টাইটান্সের। অধিনায়ক হিসেবে নতুন দল গুজরাটে যোগ দিয়ে হার্দিক প্রথম মরশুমেই পেয়েছিলেন সাফল্য। দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। দ্বিতীয় মরশুমে অবশ্য রানার্স হয়ে থাকতে হয়। তবে গুজরাটে গিয়ে হার্দিককে নতুন রূপে দেখা গিয়েছে। নতুন দল নিয়ে তিনি যে দক্ষতা দেখিয়েছেন তা প্রশংসিত হয়েছে। ফলে এই হার্দিক পান্ডিয়া ২.০ কে এবার দলে নিয়েছে মুম্বই।
আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে অভিষেক, আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
ক্যামেরন গ্রিনকে আরসিবি-তে দিয়ে তাঁর জায়গায় এই অলরাউন্ডারকে নিয়েছে তারা। আর নিয়েই অধিনায়ক।
হার্দিক অধিনায়ক হওয়ায় রোহিত শর্মার নামটা সবার আগে আসছে। কারণ রোহিত এতদিন দলকে সাফল্য় এনে দিয়েছেন। এবার তাঁকে সরিয়ে দেওয়া হল। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড মাহেলা জয়বর্ধনে বলেন, ‘এটা ঐতিহ্যের একটা অংশ, আমরা ভবিষ্যতের মুম্বই ইন্ডিয়ান্সকে তৈরি করতে চাই। আমরা তাই ২০২৪ সালের IPL-এর জন্য় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে ঘোষণা করলাম।’ অর্থাৎ, এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিল মুম্বই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…