লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি শুরু, গঙ্গার জল-কুরুক্ষেত্রের মাটি-জগন্নাথের ধ্বজা দিয়ে ময়দানে খুঁটি পুজো!

খবর লাইভ : আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় হবে “লক্ষ কণ্ঠে গীতা পাঠের” অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি হতে শুরু হয়েছে কলকাতার ময়দান চত্বরে। ওই দিন সকাল আটটা থেকে হবে এই গীতা পাঠের অনুষ্ঠান।যা নিয়ে রাজ্য রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাকার কথা এই গীতা পাঠের অনুষ্ঠানে। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানের  খুঁটিপুজো বা ভিত পুজোর অনুষ্ঠান হয়ে গেল শনিবার সকালে ।

খুঁটি পুজোকে ঘিরেও সকাল থেকেই কার্যত সাজ – সাজ রব গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে কয়েক ঘণ্টা ধরে চলল এই ভিত পুজো। বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কয়েক ঘণ্টার ভিত পুজো অনুষ্ঠান করে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে অভিষেক, আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, মূলত গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি ও জগন্নাথ মন্দিরের ধ্বজা- এই তিন উপকরণ দিয়ে এ দিন হয়েছে খুঁটি পুজোর অনুষ্ঠান। কেন এই তিন উপকরণ দিয়ে খুঁটি পুজো? এ প্রসঙ্গে বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের পক্ষে অন্যতম উদ্যোক্তা স্বামী প্রতাপানন্দ বলেন “এটা আজকে শুভ কাজ। আর শুভ কাজের জন্যই এই উপকরণগুলি নিয়ে আসা হয়েছে ভিত পুজোর জন্য।”

এই গীতা পাঠের অনুষ্ঠানে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী আসলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷

উদ্যোক্তাদের পক্ষে স্বামী প্রতাপানন্দ বলেন “উনি আসবেন নাকি সেটা ওনার ব্যাপার। ধর্মের কাছে তো সবাই সমান।” আগের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর সন্ধ্যের পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও সন্ন্যাসীরা আসতে শুরু করবেন বলেই জানাচ্ছেন তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago