খবর লাইভ : শনিবারই মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়েছিলেন। সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের অভিযোগের কথা শুনে ধর্না মঞ্চের সামনে থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে তাঁদের অভাব অভিযোগ শোনার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। আর সেইমতোই সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, এদিনের বৈঠকে থাকবেন কুণালও।
কুণাল জানান, তিনি এদিনের বৈঠকে চাকরিপ্রার্থীদের শুভানুধ্যায়ী হিসাবে থাকতে চান। তিনি সাফ জানান, এই পরিস্থিতিতে যদি আমি কারও পাশে দাঁড়িয়ে কিছুটা সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমার ভালো লাগবে। শনিবার গান্ধী মূর্তির সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মঞ্চে হঠাৎই হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। চাকরিপ্রার্থীদের সামনে বসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তারপর জানান, সোমবারই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন চাকরিপ্রার্থীরা। বেলা ৩টে নাগাদ ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠকের কথা রয়েছে। জানা গিয়েছে, এদিন এসএলএসটি চাকরিপ্রার্থীদের ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।
এদিকে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এর আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করানোর ক্ষেত্রে কুণাল ঘোষই ছিলেন মূল কাণ্ডারী। শনিবার তিনি মঞ্চে এসেছিলেন। আর সেকারণেই সোমবারের বৈঠকে আমরা তাঁকে ডেকেছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…