খবর লাইভ : ফের দুর্ঘটনার মুখে মালগাড়ি। রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দুটি কামরা। এদিকে গুরুত্বপূর্ণ লাইনেই দুর্ঘটনা ঘটায়, ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয় রেল। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। এদিকে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার জেরে মুম্বাই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বাই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মুম্বাই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস-সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যবহত হয় দুর্ঘটনার কারণে। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হয়। এদিকে রুট পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস।
রেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ডাউন লাইন থেকে এখনও মালগাড়ির লাইনচ্যুত কামরাদুটি সরানো যায়নি বলে খবর। সেগুলি দ্রুত সরানোর চেষ্টা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…