কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল অসাংবিধানিক নয়, রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ।শুধুমাত্র তাই নয়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্নু কাশ্মীরের বিধানসভা নির্বাচন করতে হবে৷ এ দিন নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ যার অর্থ, জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ারই পক্ষে শীর্ষ আদালত৷

২০২৩ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষ
এ দিন অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷ এই সিদ্ধান্তের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এ দিন স্পষ্ট করে বলেছে যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে যাতে সবরকম পদক্ষেপ করা হয়, আমরা সেই নির্দেশ দিচ্ছি৷ জম্মু কাশ্মীরের রাজ্যের তকমা যত দ্রুত সম্ভব ফিরিয়ে
২০১৯ সালে কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে ভাগ করা হয়। তার পরেই সুপ্রিম কোর্টে এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। সোমবার তারই রায় ঘোষিত হয়েছে।
বিচারপতি সঞ্জয় কল জানান, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রসঙ্গে তিনি প্রধান বিচারপতির সঙ্গে এক মত। কাশ্মীরে সেনাবাহিনী প্রসঙ্গে বিচারপতি কল বলেন, ‘‘শত্রুর বিরুদ্ধে লড়াই করা সেনার কাজ। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা তাদের কাজ নয়। কাশ্মীরে সেনা ঢোকায় তার কঠিন মূল্য দিতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। তবে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলই থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, আর তা কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে পড়বে না। রাজ্যের মর্যাদা দিয়ে জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, অনুচ্ছেদ ৩৭০-এ জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, তা সাময়িক। কাশ্মীরের গণপরিষদ বাতিল হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকার ছিল। ফলে যা হয়েছে, তা অসাংবিধানিক নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago