কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার টাকার অঙ্ক ৩০০ কোটি টাকার গণ্ডি ছড়াল !

খবর লাইভ : ঝাড়খণ্ড থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং তাঁর সঙ্গে যুক্ত সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল আয়কর দফতর। বাজেয়াপ্ত টাকার পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ আয়কর অফিসারদেরও। টাকার অঙ্ক গুনতে পেরিয়ে গিয়েছে দুদিনের বেশি। বাজেয়াপ্ত টাকার পরিমাণ ৩০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে খবর।

শনিবার রাঁচিতে তাঁর ধীরজ সাহুর-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর।

জানা গিয়েছে, শনিবার পর্যন্ত ৩৬টি মেশিনে গোনা হচ্ছিল ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার টাকা। গতকাল রাতে আরও মেশিন আনানো হয় টাকা গোনার জন্যে। এখনও পর্যন্ত বাজেয়াপ্ত টাকার পরিমাণ ৩০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আরও অন্তত ৫০ টাকা নগদ উদ্ধার হবে বলে মনে করছেন আয়কর আধিকারিকরা।

আরও পড়ুনঃ বেইরুটকে ধুলিসাৎ করে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর
অপরদিকে, বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের ১০০ জন আধিকারিক। শনিবার যে টাকা উদ্ধার হয়েছে সেগুলি বোলাঙ্গির জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আয়কর আধিকারিক। দু’দিনের মধ্যে টাকা গোনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে ব্যাঙ্ক। ৫০ জন ব্যাঙ্ককর্মীকে এই কাজে লাগানো হয়েছে।
আয়কর দফতর জানিয়েছে, আপাতত ৪০টি বড় এবং ছোট মেশিনে টাকা গোনার কাজ চলছে সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। স্থানীয় এসবিআই শাখাকে আয়কর দফতর অনুরোধ করেছে যাতে আরও বেশি সংখ্যক ব্যাঙ্ককর্মীকে টাকা গোনার কাজে নিয়োগ করা যায়। প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেও কর্মী পাঠাতে বলা হয়েছে। আয়কর দফতরের আধিকারিকদের কথায়, ‘এত নগদ টাকা দেখে মনে হচ্ছে আমরা যেন কোনও ব্যাঙ্কের স্ট্রং রুমে আছি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago