মহুয়াকাণ্ডে দর্শন হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরা করার সুযোগ দেওয়া উচিত ছিল: লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল

খবর লাইভ : তাঁর সাংসদ পদ বাতিল হয়েছে। শুধু তাই নয়, লোকসভার এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে ‘সময় বেঁধে’ তদন্তের সুপারিশও করেছে। প্রশ্ন হল, এর পর কী করবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? কোনও আইনি রাস্তা কি খোলা থাকছে তাঁর সামনে?

প্রশ্ন-ঘুষ কাণ্ডের অন্যতম সাক্ষী দর্শন হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরা করার সুযোগ দেওয়া উচিত ছিল সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এমনই মত লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচারির। এক সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাবেই বলেছেন, ‘‘ওই লোকগুলোকে পাল্টা প্রশ্ন করার সুযোগ ওঁকে (মহুয়া মৈত্রকে) দেওয়া উচিত ছিল। এই নিয়মটা মোটামুটি সকলেই মেনে চলে। সাক্ষীদের প্রশ্ন করার অধিকার রয়েছে অভিযুক্তের।’’

আরও পড়ুনঃ কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার টাকার অঙ্ক ৩০০ কোটি টাকার গণ্ডি ছড়াল !

প্রশ্ন হল, এই অভিযোগগুলি নিয়ে কি কোনও আইনি পদক্ষেপ করতে পারেন তিনি? বিশেষজ্ঞরা মনে করেছেন, মহুয়া চাইলে আইনি পদক্ষেপের রাস্তা খোলা আছে। লোকসভার প্রাক্তন সচিব পিডিটি আচারি জানাচ্ছেন, মহুয়া এথিক্স কমিটির তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এটা এথিক্স কমিটির বিষয় ছিল না। প্রিভিলেজ কমিটির বিষয় ছিল। তৃণমূল সাংসদের সামনে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা। ন্যায় বিচারের অধিকার এবং উপযুক্ত শুনানির দাবিতে মামলা করতে পারেন তিনি। তাছাড়া এথিক্স কমিটির অধিকারকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। উল্লেখ্য, তৃণমূল বরাবর বলে আসছে কোনও সাংসদের পদ খারিজ করার অধিকার এথিক্স কমিটির নেই। সেটা করতে পারে একমাত্র প্রিভিলেজ কমিটি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago