যোগ্য ও সঠিক লোকের হাতে সংগঠনের দায়িত্ব না দেওয়া হলে ২৪ লোকসভাতেও আরামবাগে খারাপ ফল করার সম্ভাবনা তৃণমূলের

খবর লাইভ : আরামবাগ মহকুমা আছে আরামবাগ মহকুমাতেই। দীর্ঘদিন ধরেই এই মহকুমার বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের সংগঠন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। গত বিধানসভা ভোটে এই মহকুমার অধীনে থাকা চারটি বিধানসভা কেন্দ্রে হেরেছে তৃণমূল। হুগলি জেলার ১৮টি আসনের মধ্যে ১৪টিতেই ২০২১ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল। হেরেছিল চারটি আসনে। যে চারটি আসনে তৃণমূলকে হারিয়ে বিজেপি জয়লাভ করেছিল সেই চারটি বিধানসভা কেন্দ্র কিন্তু আরামবাগ মহকুমার মধ্যে পড়ে। আরামবাগ, খানাকুল গোঘাট এবং পুরশুরা এই চারটি কেন্দ্রে শোচনীয় হাল হয় রাজ্যের শাসক দলের। তারপরেও কিন্তু এই চারটি কেন্দ্রে তৃণমূল সংগঠনে নজর দিতে ব্যর্থ। গোষ্ঠীদ্বন্দ্ব এবং অযোগ্য নেতৃত্বের রমরমায় আজও এই চারটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক দলের বেহাল অবস্থা বললেই চলে। রাজ্য নেতৃত্বের সঙ্গে এক প্রকার প্রতারণা করে জেলা নেতৃত্বের একাংশ অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়াতেই এই চারটি বিধানসভা কেন্দ্রে দলের খারাপ অবস্থা হচ্ছে বলে দাবি শাসক দলের অনেকের।
করোনাকালে যে সমস্ত ব্যক্তি মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বা যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে সেই সমস্ত নেতাদের সেভাবে প্রাধান্য না দেওয়াতেই দলের এই বেহাল অবস্থা বলে মত পুরনো দিনের কর্মীদের একাংশের। আরামবাগ বিধানসভা কেন্দ্রের এক বর্ষীয়ান তৃণমূল কর্মী বলেন, ‘আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুরা এই সমস্ত জায়গাগুলি একসময় সিপিএমের ঘাঁটি ছিল। এখানে বিরোধীরা কোনও মতামতই জানাতে পারতেন না। এই সমস্ত জায়গায় সিপিএমের হাতে বিরোধীরা প্রায় প্রতিদিনই মার খেত। বহু মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। অনেক মানুষকে ঘরছাড়া হতে হয়েছে একসময়। তবে সিপিএমের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন স্বপন নন্দী, অষ্টা বেরা, আতাউর রহমান, সেখ সাকিমের মতো লোকজন। দল ক্ষমতায় আসার পর অবশ্য এঁদের অনেকেই ব্রাত্য। সম্প্রতি স্বপন নন্দীকে জেলার গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সংগঠনের দিকে কিছুটা নজর দেওয়া হয়েছে ঠিকই। তবে সাকিমের মত পরোপকারী এবং দক্ষ ও মজবুত সংগঠককে কাজে লাগানো হলে দল হারানো জমি ফিরে পাবে বলে আমরা আশাবাদী।’
এখন দেখার, তৃণমূল নেতৃত্ব কত দ্রুত শুদ্ধিকরণের পথে হাঁটে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago