খবর লাইভ : ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহু দিন ধরেই সরব রয়েছে তৃণমূল। গত অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল বাংলার শাসকদল। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তৃণমূল যে ফের দিল্লিতে যাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় চাইবে, তা গত ২৪ নভেম্বর দলের বিশেষ অধিবেশনেই ঘোষণা করেছিলেন মমতা।
বুধবার মমতা উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমি শুনেছি গিরিরাজ সিং কী পরামর্শ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বার দেখা করেছি। আবার দেখা করতে অসুবিধা নেই। আমাদের আবার দিল্লি চলো হবে।’’
আরও পড়ুনঃ বাড়ি বন্ধক রেখে কর্মীদের বেতন মেটাচ্ছে বাইজুস
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে গত দু’বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা পাঁচ হাজার ৬৫১টি। বাংলার উপরে রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থানও। ঝাড়খণ্ডে বাতিল হওয়া জব কার্ডের সংখ্যা ৯৪ হাজার ২০১টি। রাজস্থানে ৬০ হাজার ৪২৮টি। সেই প্রসঙ্গ তুলে মমতা বুধবার বলেন, ‘‘সবচেয়ে বেশি ভুয়ো কার্ড তো উত্তরপ্রদেশে। কই, সেখানে কি টাকা বন্ধ করেছে?’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…