তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যু নিয়ে মুখ খুললেন ফিরহাদ

খবর লাইভ : তৃণমূলের নবীন-প্রবীণ তত্ত্ব নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। এই নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ খোলেন একাধিক তৃণমূল নেতা ও বিধায়ক। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বয়সের ঊর্ধ্বসীমা থাকার পক্ষে সওয়াল করেছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন কলকাতা মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পুর ও নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘রাজনীতি আর চাকরি আলাদা। বয়স হলে দৌড়নো সম্ভব না এটা ঠিক। তবে রাজনীতিকে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমরা সবাই স্বেচ্ছাসেবক, কেউ কর্মী নই। অভিষেক যেটা বলছেন, ঠিক বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমরা রয়েছি। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও ২০ বছর সুস্থ সবল থাকুন। অভিজ্ঞতার আলাদা দাম রয়েছে।’
ফিরহাদের মতে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও একমাত্র মাপকাঠি গ্রহণযোগ্যতা। তিনি বলেন, ‘প্রার্থী হওয়ার বিষয়েও একমাত্র মাপকাঠি মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমি তো এখনও মনে করি ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তেমন অন্য কোনও জায়গায় আরও কারও হতে পারে। মিছিল-মিটিং ও মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে নবীনদের প্রয়োজন। আমি যেমন এখন মধ্যবয়সী, কয়েকদিন পর প্রবীণ হব। আজ যাঁরা নবীন কাল তাঁরা মধ্য বয়সে পৌঁছবেন।’

আরও পড়ুনঃ মঙ্গলগ্রহে রোভার চালিয়ে ইতিহাস ভারতীয় তরুণীর
২০২১-এ তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শাসকদলের অন্দরে চালু হয়েছিল এক ব্যক্তি এক পদ। সেই নিয়ে দলের কারও কারও অমত ছিল। সেই ইস্যুতেও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। ফিরহাদ বলেন, ‘দলে অনেক ধরনের মতামত থাকে, আলোচনা হয়। আমরা সবাই মতামত দিই। সিদ্ধান্ত নেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি যেটা ঠিক করেন আমরা সেটা মেনে নিই। দলে খোলা হাওয়ার মতো কথা বলার জায়গা রয়েছে। এক ব্যক্তি এক পদ নিয়ে এখনও আলোচনার মতো বিষয় রয়েছে। ব্যক্তি বিশেষে মতামত আলাদা। তবে এই নিয়ে আমার তত্ত্ব বাইরে বলব না। সেটা দলের ভিতরে বলব।’
উল্লেখ্য, নবীন-প্রবীণ তত্ত্ব নিয়ে সম্প্রতি মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব পেশাতেই বয়সের একটা ঊর্ধ্বসীমা অবশ্যই থাকা প্রয়োজন। কারণ নবীনদের পক্ষে যে পরিশ্রম করা সম্ভব, প্রবীণদের পক্ষে কখনই তা সম্ভব না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago