খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নৈশভোজে সাড়া দিল না তৃণমূল

খবর লাইভ : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নৈশভোজে সাড়া দিল না তৃণমূল। দলের কোনও প্রতিনিধি এদিনের নৈশভোজে হাজির ছিলেন না। অনেক দেরিতে তাঁদের নৈশভোজ ও বৈঠকের কথা জানান হয়েছে। তাঁদের সাংসদদের অন্য কাজ রয়েছে। তাই যোগ দেওয়া সম্ভব নয় বলে জানান তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও এদিনের নৈশভোজে ১৭টি দলের সংসদীয় নেতারা যোগ দেন। তিন রাজ্যের ভোট গণনার পর কংগ্রেসের বিরুদ্ধ ক্ষোভ উগড়ে দেওয়া সমাজবাদী পার্টি বা জেডিইউয়ের সংসদীয় নেতারা অবশ্য হাজির ছিলেন খাড়গের নৈশভোজে।
তিন রাজ্যের ভোট বিপর্যয়ের পর তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। কিন্তু বৈঠকে হাজির হতে পারবেন না বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অনুসরণ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব।
বুধবার জোটের সংসদীয় দলের নেতাদের দিল্লির বাসভবনে নৈশভোজে ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নৈশভোজে হাজির হন রাহুল গান্ধী। তবে নৈশভোজের আগে বৈঠকে তৃণমূলের কেউ যোগ দেন কিনা সেদিকেই নজর ছিল সকলের। যদিও তাঁরা যে যোগ দিচ্ছেন না তা আগেই জানিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সংসদ চলছে। তাই অধিবেশন শুরুর আগে প্রতিদিনই সংসদীয় নেতাদের বৈঠক হয়। তাহলে রাতে বৈঠকের কীসের প্রয়োজন?

জানা গিয়েছে, বৈঠকে হাজির সংসদীয় নেতাদের খাড়গে জানান, তিন রাজ্যের ফলাফলে পরাজয় হলেও ভেঙে পড়ার মতো কিছু হয়নি। বিজেপির তুলনায় বিরোধীরা ভোট শতাংশের হারে বেশি পেয়েছে। কিছু ভুলত্রুটি অবশ্যই ছিল। ভবিষ্যতে সেই ভুলত্রুটি শুধরে নেওয়া হবে। এখন ভুলত্রুটি চিহ্নিত করার কাজ দল চালাচ্ছে। বৈঠকে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক কবে হতে পারে তা নিয়েও আলোচনা হয়। রাহুল গান্ধী জানান, তিনি সব পার্টির শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা বলছেন। সকলের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ ঠিক করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago