খবর লাইভ : টি-শার্টে আপত্তিকর লেখা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার অভিযোগ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।
শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার অভিযোগ দায়ের করলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, টি-শার্টে আপত্তিকর কথা লিখে বাংলার মানুষকে অপমান করা হয়েছে। অশালীন কটুক্তিতে সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রীরও!
চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টি-শার্টে অবমাননাকর ও কুরুচিকর লেখা গোটা রাজ্যের তথা রাজ্যবাসীর সম্মানে আঘাত করে। পুলিশের কাছে লিখিত অভিযোগে তাঁর বক্তব্য, বিধায়করা কীভাবে এই ধরনের লেখা-সহ টি শার্ট গায়ে চাপালেন, তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। এটি একটি অপরাধমূলক কাজ এবং ফৌজদারি আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রীর পদকে অসম্মান করা হয়েছে এবং এটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এই টি-শার্টের ঘটনায় এফআইআর দায়ের করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান মন্ত্রী।
Chandrima Bhattacharya-suvendu adhikary-fir-kolkata-police
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…