মিজোরামে মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রধান দেহরক্ষী লালডুহোমা

খবর লাইভ : মিজোরামে ইতিহাস তৈরি করল জেডপিএম। এই প্রথম সেখানে সরকার গঠন করতে চলেছে তারা। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ২৭ টি আসনে জিতছে জেডপিএম। সেখানে এবার মাত্র ১০টি আসনে জিতেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপ মুখ্যমন্ত্রী ছাউইলুইয়া। এরই সঙ্গে সেখানে আসন আরও কমেছে কংগ্রেসের। কংগ্রেস জিতেছে ১টি আসনে।বিজেপি জিতেছে মাত্র ২টি আসনে।এতদিন মিজোরামের ক্ষমতা ছিল কংগ্রেস এবং এনএম এফের হাতে। ঘুরে ফিরে তারাই মিজোরামে শাসন করেছে। গত নির্বাচনে সেখানে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। এবারের নির্বাচনে আইজল পূর্ব- ১ আসনে হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সেই আসনে তাঁকে হারিয়ে জিতেছেন জেডপিএম দলের লালডুহোমা।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইজলের কুর্সিতে বসতে চলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর প্রাক্তন প্রধান লালডুহোমা। ৪০ আসনের মিজ়োরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ২১। জেডপিএম জিতেছে ২৭টিতে।

আরও পড়ুনঃ পরিকাঠামো সমস্যায় এবছরও হবে না শান্তিনিকেতনের পৌষ মেলা
আশির দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব ছিলেন আইপিএস অফিসার লালডুহোমা। ১৯৮২ সালে অসম থেকে দিল্লি নিয়ে গিয়ে সোজা ইন্দিরার নিরাপত্তা অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ইন্দিরা জানতে পেরেছিলেন, ১৯৭৭ সালে আইপিএস হওয়ার আগে রাজ্য প্রশাসনিক সার্ভিসের অফিসার হিসাবে মিজ়োরামের প্রথম মুখ্যমন্ত্রী সি ছুংগার সহায়ক ছিলেন তিনি। লালডুহোমার রাজনৈতিক জ্ঞান দেখে ইন্দিরাই ১৯৮৪ সালে ফের তাঁকে মিজোরামে পাঠান। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভার সাংসদ হন লালডুহোমা। দায়িত্ব পান প্রদেশ কংগ্রেস সভাপতিরও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago